Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৭, ২০২৪ , ৬:০৩ অপরাহ্ণ

দাদাকে পিটিয়ে হত্যা করল নাতি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জেরে দাদা আব্দুল মান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতি রাব্বীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন দাদি।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে কালিহাতী থানা পুলিশ নিহত মান্নানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান উপজেলা আউলটিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর নাতি রাব্বী ও রাব্বীর মা পলাতক রয়েছেন। অভিযুক্ত রাব্বীর বাবা হায়দার আলী প্রবাসী।

নিহত মান্নানের ছেলে হাফিজ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় দাদা মান্নানের সঙ্গে নাতি রাব্বী ও রাব্বীর মায়ের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে দাদা মান্নান ও দাদি হাওয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে দাদা ও দাদির শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

পরে পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় দাদা মান্নান ও দাদি হাওয়া বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আব্দুল মান্নান গুরুতর আহত থাকায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

 

প্রিন্ট করুন