Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৭, ২০২৪ , ৫:৫১ অপরাহ্ণ

বরিশালে গ্রাম পুলিশ সদস্য হত্যা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

বরিশাল জেলা প্রতিনিধি : রাজবাড়ীতে গ্রাম পুলিশ সদস্য রণজিৎ কুমার দে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে।বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাস স্ট্যান্ডে এ মানববন্ধন করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখা।বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাজিব হোসেন রাজুর সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এয়ারপোর্ট থানার সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দাস, বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান, গ্রাম পুলিশ লিটন হাওলাদার, আলম হোসেন, শ্যামল বর্মন, মেনাজ ফকির, হানিফ দফাদার, ইকবাল হোসেন, ইউসুফ ব্যাপারী, খোকন মৃধা, সামিম, সুনিল চন্দ্র হালদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ভোটকেন্দ্র পাহারা দিতে গিয়ে গ্রাম পুলিশ সদস্য রণজিৎ কুমার দে জীবন দিয়েছেন। তাকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। যদি গ্রেপ্তার না করা হয় তাহলে বাবুগঞ্জ উপজেলা থেকে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলেও জানান তারা।

প্রিন্ট করুন