Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৭, ২০২৪ , ৩:৩৪ অপরাহ্ণ

তলা ফেটে ফেরিডুবি : নৌপুলিশ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাল্কহেডের ধাক্কা নয়, ওভারলোড থাকায় ‘রজনীগন্ধা’ ফেরিটি তলা ফেটে ডুবে গেছে বলে দাবি করেছে নৌপুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পাটুরিয়া প্রান্তে পদ্মা নদীতে ৯টি যানবাহন নিয়ে নোঙর করা ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন নিখোঁজ রয়েছেন।

ঘটনার পর বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ফেরিটি ডুবে গেছে।

এদিকে ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলছেন ভিন্ন কথা।

তিনি বলেন, ফেরিটি অনেক পুরাতন এবং ওভারলোড থাকায় তলা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তদন্ত প্রতিবেদন ছাড়া দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে বলা যাবে না। প্রাথমিকভাবে আমাকে বলা হয়েছে, ফেরিটি নোঙর করা ছিল, বাল্কহেড ধাক্কা দিয়েছে। তদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাবে না কোনটা সত্য।

 

প্রিন্ট করুন