অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৪, ১:৫৪ অপরাহ্ন
অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁর পোরশায় অজ্ঞাত এক বৃদ্ধা (৬০) এর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নিতপুর ব্রিজ সংলগ্ন যাত্রী ছাউনি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় একজন ব্যক্তির সংবাদের ভিত্তিতে থানা পুলিশ লাশটি উদ্ধা করেন। ধারনা করা হচ্ছে অজ্ঞাত ওই বৃদ্ধ ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আইনগত প্রক্রিয়া শেষে লাশ বুধবার মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কেহ তাহার পরিচয় জানলে মোবাইল নং ০১৭২২২২৪৫২৩ এসআই আব্দুল মান্নান, পোরশা থানা এই নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ করেন।