Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৭, ২০২৪ , ১:২২ অপরাহ্ণ

শুরু হয়েছে মাসব্যাপী লোকজ উৎসব ২০২৪

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলার প্রাচীন রাজধানী খ্যাত সোনারগাঁওয়ে উৎসবমূখর পরিবেশে উদ্বোধন হয়েছে মাসব্যাপী বাংলাদেশ লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্ত্বরে মাসব্যাপী আয়োজিত ৩৩তম লোকজ মেলার উদ্বোধন অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক সচিব মোঃ খলিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছরই মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করেন।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ইমরুল চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: ইব্রাহিম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বসাধারণ।

উল্লেখ যে, দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে আয়োজিত মাসব্যাপী এ লোক কারুশিল্প মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বাইস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলা, কর্মরত কারুশিল্পীর কারু পণ্যের প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেলায় কারুশিল্পী প্রদর্শনীর ৩২ টি স্টলসহ ১০০টি স্টল বরাদ্ধ করা হয়েছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের খ্যাতনামা ১৭টি জেলার কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নেবে। সোনারগাঁয়ের দারুশিল্পের কারুকাজ, হাতি-ঘোড়া, মমি পুতুল, জামালপুরের তামা-কাঁসা-পিতলের শৌখিন সামগ্রী, সোনারগাঁয়ের বাহারি জামদানি শিল্প, বগুড়ার লোকজ বাদ্যযন্ত্র, কক্সবাজারের শাঁখা ঝিনুক শিল্প, ঢাকার কাগজের শিল্প, রাজশাহীর মৃৎশিল্প, শখের হাঁড়ি, বাটিক শিল্প, খাদিশিল্প, মণিপুরী তাঁতশিল্প, রংপুরের শতরঞ্জি শিল্প, টাঙ্গাইলের বাঁশ-বেতের কারুপণ্য, সিলেটের বেতশিল্প, চাঁপাইনবাবগঞ্জের সুজনি কাঁথা, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুপণ্য, মৌলভীবাজারের বেতের কারুশিল্প।

প্রিন্ট করুন