Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৭, ২০২৪ , ১১:৩৮ পূর্বাহ্ণ

দৌলতদিয়া নৌরুটে ফেরি চালাচল স্বাভাবিক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

কুয়াশা কেটে গেলে সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ছোট বড় ১৪টি ফেরি রয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কিছুটা লম্বা লাইন তৈরি হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ২টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিন বাতি অস্পষ্ট হয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম বলেন, বুধবার সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ২টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

প্রিন্ট করুন