বিশেষ প্রতিনিধি:সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় চোরাইকৃত ব্যাটারচালিত টমটম (মিশুক) নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার ও চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
গ্রেফতারকৃতদের গত ১৫(ডিসেম্বর)সোমবার জগন্নাথপুর থানার মামলা নং-(০৫)তাং- ১৫/০১/২০২৪,ধারা-৩৭৯(পেনাল কোড)মামলা রুজু করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও মামলার মারফতে জানাগেছে,গত ৪(জানু্য়ারী)সন্ধ্যারাতে জগন্নাথপুর পৌর পয়েন্টের মোবাইল মার্কেটের সামন থেকে পৌরসভার এনায়েতনগর গ্রাম এলাকার অলিউল্ল্যার পু্ত্র তাওহীদ মিয়ার একটি টমটম(মিশুক)চুরি হয়ে যায়।
এ-ব্যাপরে তাওহীদ মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন।
যার সূত্রধরে ১৫(জানু্য়ারী)সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সহ-কারী পুলিশ সুপার (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)সার্কেল শুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টোর মুহাম্মদ শামছুল আরেফীনের নেতৃত্বে পুলিশদল কুশিয়ারা সেতুর রানীগঞ্জ টোল প্লাজার সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনাক্রমে প্রথমে মোহন নামের এক চোরকে আটক করে।পরে তার দেওয়া তথ্য মোতাবেক নবীগঞ্জ ও জগন্নাথপুরের সীমান্তরেখা ইনাতগঞ্জ নামক এলাকা থেকে অপর তিন চোরকে গ্রেফতার ও চোরাইকৃত ইউজিবাইক (মিশুক)উদ্ধার করতে সক্ষম হয় থানা-পুলিশ।
গ্রেফতারকৃতরা,জগন্নাথপুর উপজেলার শ্যামারগাঁও গ্রামের আফিক উল্লার পু্ত্র সুমন মিয়া(৩১),আমিনপুর গ্রামের তালেব আলীর পু্ত্র জিয়াউর রহমান জিয়া(৩০),নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী(উচাহাটি)গ্রামের হাসিম মিয়ার পু্ত্র মোহন আহমদ(২০)ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃতঃ তোতা মিয়ার পু্ত্র দুলন মিয়া(৩০)।