Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৬, ২০২৪ , ৫:০১ অপরাহ্ণ

ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার পৌলি ও সল্লা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন সদর উপজেলার গালা এলাকার নূরনব্বীর মেয়ে চায়না আক্তার (২৫)। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এস আই) আলী আকবর জানান, পৌলি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়৷

অপরদিকে, সল্লা বাসস্ট্যান্ড থেকে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাত ব্যক্তিকে ফায়ার সার্ভিস উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে দুপুরে তার মৃত্যু হয়।

প্রিন্ট করুন