Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৬, ২০২৪ , ৪:৩৬ অপরাহ্ণ

উপজেলার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জ উপজেলার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বাস্তা, রোহিতপুর ও তারানগর ইউনিয়নে কয়েক হাজার অসহায় ও দুঃস্থ মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, সারাদেশের মতো কেরানীগঞ্জেও তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে দরিদ্র-বৃদ্ধ নারীদের শীতের কম্বল বিতরণ করেছি। জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। তাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় সরকারের অধীনস্থ উপজেলা পরিষদও জনগণের পাশে রয়েছে।

শীতবস্ত্র গ্রহণকারীদের মধ্যে বৃদ্ধ জুহুরা খাতুন বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে। চেয়ারম্যানের দেয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে।

 

প্রিন্ট করুন