Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৬, ২০২৪ , ৩:৫২ অপরাহ্ণ

পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে যা বললেন প্রতিমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বৈঠক শেষে পলক বলেন, সৌজন্য সাক্ষাতে পিটার হাসের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন মন্ত্রীর সঙ্গে দেখা করে পিটার হাস নানা ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তার সঙ্গে কথা বলে মনে হয়েছে, ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার সম্পর্ক আরও বাড়বে, বন্ধুত্ব আরও দৃঢ় হবে।

প্রতিমন্ত্রী বলেন, ভিশন ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে কাজ করবে, তা নিয়ে কথা হয়েছে। আগামী পাঁচ বছর নতুন সরকারের সঙ্গে আরও নতুন নতুন বিষয় নিয়ে সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে।

এ ছাড়া বিনিয়োগ আকর্ষণের জন্য ডাক বিভাগের সঙ্গে যুক্তরাষ্ট্রে কীভাবে জি-টু-জি সহযোগিতা হতে পারে এবং দেশটির কোম্পানিগুলোর বিনিয়োগ কোন কোন ক্ষেত্রে আরও বেশি হতে পারে সেগুলো নিয়ে কথা হয়েছে বলেও জানান প্রযুক্তি প্রতিমন্ত্রী।

প্রিন্ট করুন