Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৫, ২০২৪ , ৭:৪১ অপরাহ্ণ

পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী পেলেন এপিএস

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নতুন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা বেতন স্কেলে (নবম গ্রেড) নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়নকৃত এপিএসকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন ভোলার চর ফ্যাশনের মিয়াজানপুর গ্রামের মনির হোসেন।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার কাউয়াশাহ পাড়া গ্রামের শাহ সালাউদ্দীন। অর্থমন্ত্রীর বাড়িও দিনাজপুরে।

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তার এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার টামনী নয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলমগীর। পাপনের বাড়িও কিশোরগঞ্জ।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। তার এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহীর রাণীবাজারের পারভেজ আহমেদ।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তার এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের আ ন ম আহমাদুল বাশার। প্রতিমন্ত্রীর বাড়িও বোচাগঞ্জে।

প্রিন্ট করুন