Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৫, ২০২৪ , ৪:১৯ অপরাহ্ণ

অবৈধভাবে মাটি কাটায় স্কেভেটর ও ট্রাক জব্দ, জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটায় ১ টি স্কেভেটর ও বালুভর্তি ২টি ট্রাক জব্দ করা হয়।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় সাঙ্গু নদীর পাড়ে অভিযান চালিয়ে একই এলাকার গুল মোহাম্মদের ছেলে মোঃ সোহেল রানা নামে এক ব‍্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ১ টি স্কেভেটর ও ২ টি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

এ সময় চন্দনাইশ থানার এস আই মুজিবর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

প্রিন্ট করুন