আজ তৃতীয়বারের মতো পাবনা যাচ্ছেন মো. সাহাবুদ্দিন | Daily AjKaler Kontho

আজ তৃতীয়বারের মতো পাবনা যাচ্ছেন মো. সাহাবুদ্দিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
আজ তৃতীয়বারের মতো পাবনা যাচ্ছেন মো. সাহাবুদ্দিন

আজকালের কন্ঠ ডেস্ক : দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বগ্রহণের পর তৃতীয়বারের মতো আজ সোমবার (১৫ জানুয়ারি) চার দিনের সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় যাবেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা যায়।রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, পাবনায় পৌঁছে বিশ্রাম নেয়া শেষের আগামীকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন রাষ্ট্রপতি। দুপুর ১টার দিকে সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করবেন। বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করবেন। এদিনও তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সে জন্য প্রশাসন তৎপর রয়েছে।

দ্বিতীয়বারের মতো গত ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় আসেন। ২৮ সেপ্টেম্বর সাঁথিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি ছিলেন। ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন, ডায়াবেটিস সমিতির অনুষ্ঠানে যোগদান করেন। আর গত ১৫ মে প্রথমবার তার নিজ জেলা পাবনায় এসেছিলেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন ১৬ মে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।