Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৪, ২০২৪ , ৩:২৮ অপরাহ্ণ

চুয়াডাঙ্গায় সাততলা ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চুয়াডাঙ্গায় নির্মাণকাজ করার সময় সাততলা ভবন থেকে পড়ে ইয়াসিন আলী (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলী চাপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার কুরবান আলীর ছেলে। আহতরা হলেন নওগাঁ জেলার পানিহারা গ্রামের রবি দাসের ছেলে উত্তম কুমার দাস (২৭) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশিক রহমান (২৪)।

আহত আশিক রহমান বলেন, আমরা সাততলায় লিফটে ঢালাই এর প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় উত্তম কুমার ও ইয়াসিন আলী ভারা ভেঙ্গে লিফটের নিচে পড়ে যায়। আমিসহ দুজন লাফ দিয়ে ছাদে যায়। এ সময় আমিও আহত হই। পরে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন