বাকেরগঞ্জ উপজেলায় কোন প্রতিহিংসা ও সন্ত্রাসী রাজনীতি চলবে না: সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিক! | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জ উপজেলায় কোন প্রতিহিংসা ও সন্ত্রাসী রাজনীতি চলবে না: সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিক!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ উপজেলায় কোন প্রতিহিংসা ও সন্ত্রাসী রাজনীতি চলবে না: সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিক!

খান মেহেদী :- বরিশাল-৬ (বাকেরগঞ্জ) উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী মাননীয় সংসদ সদস্য জননেতা মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক সাংবাদিকদের এক সাক্ষাৎকারে দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক খান মেহেদীকে বলেন বাকেরগঞ্জ উপজেলায় কোন পলট্রিবাজী, প্রতিহিংসা ও সন্ত্রাসী রাজনীতি চলবে না। তিনি বলেন সন্ত্রাসী রাজনীতি আমি চাই না। আমি চাই শান্তি ।

আমি কোন হিংসাত্বক রাজনীতি চাই না। বাকেরগঞ্জ উপজেলার সকল মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে । মিথ্যা, বানোয়াট, আর মনগড়া সাজানো ও হিংসাত্মক বক্তব্য দিয়ে বাকেরগঞ্জ উপজেলার মানুষের মন জয় করা যাবে না।

বাকেরগঞ্জ উপজেলার সাধারণ নিরীহ ও অসহায় মানুষ ১৫ বছর যা দেখার দেখেছে। যা সহ্য করার তা করেছে । এখন তারা চায় শান্তি । হিংসাত্মক ও সন্ত্রাসী রাজনীতি করে সাধারণ জনগণের নিকট ভালো কিছু আশা করা যায় না । আমি প্রতিহিংসার রাজনীতির সাথে আপোষ না।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন। জনগণের ভালোবাসায় আমি নির্বাচনে বিজয় অর্জন করেছি । আমি শান্তি চাই । বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই । স্মার্ট বাকিরগঞ্জ উপজেলা এবং আমার কমিটমেন্ট রক্ষা ও বাস্তবায়ন করতে চাই। মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বাকরগঞ্জ উপজেলা কে একটি স্মার্ট ও ডিজিটাল উপজেলা হিসেবে গড়তে চাই।