আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নর বানিয়াফৈর উত্তরপাড়ার একটি পারিবারিক পুকুর থেকে শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবতীর(২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে জনৈক মহিলা পুকুরে হাঁস ছাড়তে গিয়ে মরদেহ দেখে ডাকাডাকি করেন। পরে লোকজন এসে মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। ওই যুবতীর পড়নে হলুদ রঙের সোয়েটার ও লাল রঙের স্যালোয়ার ছিল।
টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর মোখলেছুর রহমান জানান, তারা অনেক বার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করেছেন। মরদেহটি পানিতে থাকায় আঙুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলাম জানান, অজ্ঞাত মেয়েটির পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে মরদেহটিন হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইলে নৌ-ঘাটের পরিত্যক্ত জেটিতে দিনে মাদকের আড্ডা- রাতে জুয়ার আসর! স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল টাঙ্গাইলের ভূঞাপুরে নৌ-ঘাটে নোঙর করে রাখা একটি পরিত্যক্ত জেটিতে দিনে মাদকসেবীদের আড্ডা ও রাতে জুয়াড়িদের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে।অবাধে এসব অপরাধমূলক কর্মকান্ড প্রকাশ্যে চললেও তা বন্ধে ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
স্থানীয় সূত্রে জানাগেছে, প্রায় দেড় মাস আগে আরিচা নৌ-ঘাট থেকে নিয়ে আসা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণের একটি জেটি ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী নৌ-ঘাটে নোঙর করে রাখা হয়। এরপর থেকে জেটিটি জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় মাদবসেবীরা সংঘবদ্ধ হয়ে অবাধে ওই জেটির যাত্রী ছাউনীতে মাদকসেবন ও জুয়ার আসর বসাচ্ছে।
ভ‚ঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে এটা এনে রাখা হয়ে থাকতে পারে। এটার ব্যাপারে কোনো তথ্য তাদের কাছে নেই। তবে মাদকসেবী ও জুয়াড়িদের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের আগে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী নৌ-ঘাট ও সিরাজগঞ্জ সদর উপজেলার মতিন মিয়ার নৌ-ঘাট দিয়ে প্রতিদিন ঢাকা ও উত্তবঙ্গের শ’ শ’ যানবাহন ও হাজার হাজার মানুষসহ বিভিন্ন মালামাল লঞ্চ ও ফেরিযোগে পারাপার হতো। ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর থেকে গোবিন্দাসী নৌ-ঘাট কার্যত অব্যবহৃত অবস্থায় রয়েছে।