Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৩, ২০২৪ , ৪:৪৪ অপরাহ্ণ

চলন্ত মেশিনে প্যাঁচিয়ে শ্রমিকের নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চলন্ত মিক্সার ঢালাই মেশিন প্রবেশ করে মো. মোশাররফ (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে অর্থনৈতিক অঞ্চলের মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চলন্ত ঢালাই মিক্সার মেশিন পরিস্কার করার সময় চাপা পড়ে এই শ্রমিক নিহত হয়।

নিহত শ্রমিক মো. মোশাররফ উপজেলার করেরহাট ইউনিয়নের মৃত আবু তাহেরের ছেলে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার বলেন, মৃত অবস্থায় অর্থনৈতিক অঞ্চলের এক শ্রমিক হাসপাতালে নিয়ে আসছে। পরে আবার হাসপাতাল থেকে নিয়ে গেছে বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, শ্রমিক নিহতের বিষয়ে কেউ জানাইনি। খোঁজ খবর নিচ্ছে বলে ওসি জানান।

প্রিন্ট করুন