Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৩, ২০২৪ , ৪:৩৫ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আমেরিকার পেনসিলভানিয়া রাজ্যে সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলম জাহাঙ্গীর (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মোটরসাইকেলের সঙ্গে একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টার দিকে ফেনসিলভানিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আলম জাহাঙ্গীর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছালামত উল্লা মেম্বারবাড়ির জুলফিকার আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

নিহত ফিরোজ আলম জাহাঙ্গীরের ছেলে মুসতাক শাহরিয়ার আহমেদ জিদান জানান, গত দেড় বছর আগে ভ্রমণভিসায় আমেরিকায় যায় তার বাবা। এর পর থেকে বিভিন্নভাবে কাজের চেষ্টা করেন তিনি। সবশেষ সেই দেশে ওয়ার্কপারমিট পাওয়ার পর উবার চালাতেন তিনি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উবার চালিয়ে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরে যেতেন।

শাহরিয়ার আরও জানান, শুক্রবার গভীর রাতে আমেরিকা থেকে বাবার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে আমরা দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। তিনি জানিয়েছেন বাবা বাসায় ফেরার সময় তার মোটরসাইকেলকে সেই দেশের একটি দ্রুতগতির গাড়ি চাপা দিলে তার মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে গিয়ে গাড়িচাপায় ঘটনাস্থলে তিনি নিহত হন। নিজের বাবার মৃতদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন শাহরিয়ার।

প্রিন্ট করুন