দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : টানা চতুর্থবার সরকার গঠনের পর সরকার প্রধান হয়ে রাষ্ট্রীয় সফরে শনিবার দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সরকারের হয়ে এটিই তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর।

আজ শনিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। এ সফরে তিনি তাঁর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতা-কর্মিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে।

তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তাঁর দুই দিনের সফরের প্রথম দিন সকালে সড়ক পথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা জানাবেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।

এদিন বিকেলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। যোগ দিবেন মতবিনিময় সভায়। সেখানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও জন প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্র জানিয়েছে।

শুভেচ্ছা বিনিময় সভায় উপজেলা আওয়ামী ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শুভেচ্ছা বিনিময় শেষে ওই দিন তিনি আবার সড়ক পথে ঢাকায় ফিরে যাবেন।