Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১২, ২০২৪ , ৫:১৭ অপরাহ্ণ

স্লিপার পিন খুলে নেওয়ার সময় যুবক আটক ১

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা- ময়মনসিংহ রেলপথের গফরগাঁও উপজেলার হাতিখলা বাজার এলাকায় রেললাইনের স্লিপার পিন খুলে নেওয়ার সময় এক যুবককে আনসার ও স্থানীয় জনতা ।

শুক্রবার সকালে আনসার সদস্যরা ধাওয়া করে স্থানীয়দের সহায়তায় আশিক (২৭) নামে এক যুবককে আটক করেছে। সে পৌর এলাকার নজরুল ইসলামের ছেলে।

গফরগাঁও রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ সহকারি পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান,শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আশিক নামের এক যুবক ৭ নম্বর পয়েন্ট থেকে রেললাইনের স্লিপার পিন খুলে নেওয়ার সময় রেললাইন পাহাড়ায় নিয়োজিত আনসার সদস্যদের নজরে পড়ে। এসময় নিরাপত্তা সদস্য চার আনসার মিলে আশিক নামের ওই যুবককে ধাওয়া করে হাতিখলা বাজার এলাকা থেকে্ ঐ যুবককে আটক করে।

পরে তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হলে তিনি তাকে সনাক্ত করে গফরগাঁও জিআরপি ফাঁড়িতে সোপর্দ করেন। গফরগাঁও ইউনিয়র পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন, হাতিখলা বাজার এলাকায় রেললাইনের স্লিপার খুলে নেওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় এক যুবককে আটক করে আনসার সদস্যরা । পরে তাকে পুলিশে সোপর্দ করা হয় ।

গফরগাঁও রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ সহকারি পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, এই যুবকের বিরোদ্ধে নিয়মিত আইন অনুযায়ী মামলা করা হয় । শনিবার ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

প্রিন্ট করুন