Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১২, ২০২৪ , ৫:১২ অপরাহ্ণ

মৌসুমের ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় নিমজ্জিত উত্তরের জনপদ ঈশ্বরদী। রাতের ঘনকুয়াশা আর সকালে শিশির ঝড়ার রেশ কাটেনি দুপুর গড়িয়ে গেলেও। সূর্যের দেখা না মেলায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ।

আবহাওয়া অফিসের তথ্যমতে শুক্রবার (১২ জানুয়ারি) ঈশ্বরদীর তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। যা এ বছর এখন পর্যন্ত ঈশ্বরদীর সর্বনিন্ম তাপমাত্রা। তবে একে মৃদু শৈত্য প্রবাহ বলছে আবহাওয়া অফিস।

চলমান মৃদু শৈত্য প্রবাহের ফলে দিন এবং রাতের তাপমাত্রার খুব বেশী পরিবর্তন না থাকায় রাস্তায় মানুষের চলাচল কমেছে। তীব্র এই শীতকে উপেক্ষা না করায় মাঠে শ্রমিকদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। পাড়ায় পাড়ায় খড়কুঠায় আগুন জ্বালিয়ে শীত নিবারনে তাপ পোহাচ্ছে জনগন। শীতে জড়সড় হয়ে গ্রামের চায়ের দোকানে ভীড় করে সময় পার করছে শীতকাবু মানুষ।

প্রিন্ট করুন