Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৭, ২০২৩ , ৭:০৮ অপরাহ্ণ

কালিরবাজারে ফার্নিচারের দোকানে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

লেখকঃ আজকালের কণ্ঠ

:: কুমিল্লা প্রতিনিধি ::

কুমিল্লার কালিরবাজারে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। বুধবার (০৬ আগস্ট) রাত ১২টার দিকে হঠাৎ এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১২টার দিকে হঠাৎ বাজারের একটি ফার্নিচার কারখানায় আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও, আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা মুহূর্তে বলা যাচ্ছে না আমরা তদন্ত করে দেখছি।

দোকানের মালিক মালিক জহিরুল জানান, তিনি দীর্ঘদিন ধরে ফার্নিচারের ব্যবসা করে আসছেন। চাঁদার কারে আমার পক্ষে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় তারাই আমার কারখানায় আগুন দিয়েছে। এথন আমাকে পথে বসিয়ে দিল, আমার সব শেষ করে দিল।

আগুনে তার দোকানের তৈরি ফার্নিচার, কাঠের মালামাল ও কাঠ কাটার মেশিনগুলো পুড়ে গেছে।

প্রিন্ট করুন