Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১১, ২০২৪ , ৩:৪৬ অপরাহ্ণ

বাকেরগঞ্জে জাটকা সংরক্ষন অভিযানে ব্যপক জাল জব্দ

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় জাটকা সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে, জেলা মৎস্য কর্মকর্তা (বরিশাল) রিপন কান্তি ঘোষের দিকনির্দেশনায় বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে ব্যপক অভিযান পরিচালনা করে অদ্য ১১/০১/২০২৪ ইং তারিখে উপজেলা মৎস্য কর্মকর্তা (চঃদাঃ) ও মেরিন ফিশারিজ অফিসার সহ অত্র দপ্তরের দুইজন ডাটা ইনুমারেটর উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন নদীতে আভিযান চালিয়ে প্রায় ৪০০০ মিটার অবৈধ কারেন্ট জাল,২ টি বেহুন্দি, ও ৪ টি চরগড়া জাল জব্দ করেন। জব্দকৃত জাল সমূহ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাইফুর রহমানের উপস্থিতি ও নির্দেশনায় প্রকাশ্য জনসম্মুখে আগুন দিয়ে জ্বালিয়ে বিনষ্ট করা হয়।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন উপজেলার বিভিন্ন নদীতে অবৈধভাবে জাটকা নিধন ঠেকাতে এ অভিযান চলমান আছে। কোনো অপশক্তি যাতে আইনের চোখে ফাঁকি দিয়ে অবৈধ কর্মকান্ড চালিয়ে যেতে না পারে এ বিষয় উপজেলা মৎস্য দপ্তর সজাগ দৃষ্টি রাখবে। তিনি সকলকে এদের বিষয় তথ্য দিয়ে সহায়তা করতে আহবান জানিয়েছেন।

প্রিন্ট করুন