Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১১, ২০২৪ , ৩:৪৩ অপরাহ্ণ

নেত্রকোনায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় আশরাফুল মিয়া (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ বুধবার রাতে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক আশরাফুল মিয়া উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামের রইছউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়,নোয়াপাড়া এলাকায় সড়কের উপর ট্রাক রেখে বালু লোডিং করা হচ্ছিল পাশ দিয়ে মোটরসাইকেলটি ঝানজাইলের দিকে যাচ্ছিল। এ-সময় বালুবাহী একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান।

এ ব্যাপারে দুর্গাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান,ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। লাশ বিনাময়নাতদন্তে নিয়ে গেছে পরিবার। তবে মামলার করলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রিন্ট করুন