Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১১, ২০২৪ , ১:৫০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চীনের প্রেসিডেন্ট এ বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেছেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৯ বছরে, চীন ও বাংলাদেশ একে অপরকে সম্মান করেছে, পারস্পরিক সুবিধা অর্জন করেছে এবং জয়লাভ করেছে। দেশ দুটি একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। যৌথভাবে দুই দেশ উন্নয়ন ও পুনরুজ্জীবনের কাজ করছে।

চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াংও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় তিনি বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং ঘনিষ্ঠ সহযোগিতার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং উন্নয়ন অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ রাজনৈতিক পারস্পরিক আস্থাকে গভীর করেছে।

প্রিন্ট করুন