Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১১, ২০২৪ , ১:০৩ অপরাহ্ণ

বিপিএলের আগেই বিয়ে

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : আর মাত্র কয়েকদিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দলগুলো ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছে। এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন জাতীয় দলের পেসার সৈয়দ খালেদ আহমেদ। তবে এর মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বুধবার এক পোস্টের মাধ্যমে নিজের বিবাহের বিষয়টি নিশ্চিত করেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার। সোস্যাল মিডিয়ায় নিজের স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি তুলে সংক্ষিপ্ত এক পোস্টে সৈয়দ খালেদ আহমেদ লেখেন, আমি আনুষ্ঠানিকভাবে তার।

বাংলাদেশ দলের হয়ে ১২টি টেস্ট এবং ২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৪ উইকেট শিকার করেন খালেদ। টি২০ ৪৬ ম্যাচে ৫৪ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচে অংশ নিয়ে ১৩৩ উইকেট শিকার করেন খালেদ। লিস্ট এ ক্রিকেটে ৫৩ ম্যাচে তার সংগ্রহ ৭৩ উইকেট।

 

প্রিন্ট করুন