Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১০, ২০২৪ , ৬:৫৬ অপরাহ্ণ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক আলমডাংগা উপজেলার জামজামি বাজার এলাকায় বুধবার ( ১০ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালিত হয়।

অভিযানে হোটেল ও ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ সময় জামজামি বাজারে মেসার্স মালিতা ফার্মেসি নামক প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ পাওয়া যায়। এছাড়া কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রি এবং একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ মিশিয়ে বিক্রির প্রমান পাওয়া যায়। এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ১০,০০০/- টাকা এবং মেসার্স আল্লারদান ফার্মেসী এর মালিক মো: হেলাল উদ্দিনকে একই অপরাধ ও ধারায় ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ঔষধ জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

এছাড়া বাজারে হোটেলসহ পাইকারি আড়ত ও খুচরা বাজার তদারকি করা হয়। ক্রয়-বিক্র‍য় ভাউচার সংরক্ষণ, মুল্যতালিকা প্রদর্শন বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এ সময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

প্রিন্ট করুন