Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১০, ২০২৪ , ৩:৪১ অপরাহ্ণ

মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার অসহনীয় যানজট

লেখকঃ আজকালের কণ্ঠ

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃকুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার প্রানকেন্দ্র কোম্পানীগঞ্জ এলাকার যানজট নতুন কিছু নয়।যানজটের কারণে অনেক মুমূর্ষু রোগী সঠিক সময়ে হসপিটালে পৌঁছাতে পারে না।

যানজটের কারণ গুলোর মধ্যে পরিবহন খাতের অব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতিসহ নানা বিষয় জড়িত। তাই এর সমাধান কবে নাগাদ হবে, সে আশার কথা কেউ সুনির্দিষ্ট করে বলতে পারছেন না। এর মূল কারণ কোম্পানীগঞ্জ পরিবহন ব্যবস্থায় কোনো সমন্বয় নেই।

সরেজমিনে দেখা গেছে, সড়কটি দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করছে প্রতিদিন। আর যানজটও লেগে থাকছে নিত্য। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকছে শত শত মালবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন। এর মধ্যে আছে জরুরি খাদ্যপণ্য সরবরাহকারী গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্সও। অনুসন্ধানে দেখা গেছে, নিয়ম ভঙ্গ করে গাড়ি চালানো।

প্রিন্ট করুন