Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১০, ২০২৪ , ১২:৩৬ অপরাহ্ণ

ঘন কুয়াশায় সৈয়দপুরে বিমান ওঠানামা বন্ধ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এতে বেলা ১১টা পর্যন্ত বেসরকারি তিনটি ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েছে। তবে শঙ্কার কোন কারণ নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ইউএস-বাংলার দুটি এবং নভো এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি।

সৈয়দপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, তাপমাত্রার পারদ নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা গত দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল সাড়ে ১০টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০০ মিটার।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মত কুয়াশা পড়ছে। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হবে। ঘন কুয়াশা কেটে যেতে আরও কয়েকঘণ্টা সময় লাগতে পারে। এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা গত দিনের চেয়ে তাপমাত্রা বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে মধ্যরাত থেকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়বে।

 

 

প্রিন্ট করুন