শেখ হাসিনাকে ডিএমপি কমিশনারের শুভেচ্ছা | Daily AjKaler Kontho

শেখ হাসিনাকে ডিএমপি কমিশনারের শুভেচ্ছা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন
শেখ হাসিনাকে ডিএমপি কমিশনারের শুভেচ্ছা

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

গতকাল সোমবার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাবিবুর রহমান। মঙ্গলবার (৯ জানুয়ারি) ডিএমপির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি আসনের ফল স্থগিত রয়েছে। বাকি ১৯৮টি আসনের ফলাফলে টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ পেয়েছে ২২৫টি আসন।

টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি। বিরল এই রেকর্ড বাংলাদেশের রাজনীতিতে আর কারও নেই।