Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৯, ২০২৪ , ৭:২৩ অপরাহ্ণ

ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসে সংঘর্ষ, নিহত ২৫

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে ট্রাকের সঙ্গে একটি পর্যটকবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

গতকাল সোমবার বাহিয়া প্রদেশের রাজধানী সালভাদর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গাভিয়াও পৌরসভার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

দমকলকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ার গাভিয়াও পৌরসভার কাছে ট্রাকের সঙ্গে উপক‚লীয় অঞ্চলে আসা পর্যটকবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ২৫ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী ছিলেন।

 

প্রিন্ট করুন