Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৯, ২০২৪ , ৩:২৫ অপরাহ্ণ

নেত্রকোনা-২ আসনে তৃতীয় বারের মত এমপি হলেন : খসরু

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২সদর বারহাট্টা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নেত্রকোনা জেলা আওয়ামিলীগের দুই বারের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বেরসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৫ হাজার ৩৫৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয় ঈগল প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ২৮৭ ভোট। দুইজনের ভোটের ব্যবধান ১৯ হাজার ৬৬ ভোট।গত রবিবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

প্রিন্ট করুন