Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৯, ২০২৪ , ১:২৭ অপরাহ্ণ

আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে নির্বাচিতরা

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক :-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত নেতাকর্মী ও সমর্থকদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছেন বরিশালের নির্বাচিতরা জনপ্রতিনিধিরা।

গতকাল সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বরিশাল-৫ সদর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের নির্বাচিত সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিক।

ওই সময় তারা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন।
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, যারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে ট্রাক প্রতীকের পক্ষে কাজ করেছেন তারা এ হামলার সঙ্গে জড়িত।

উল্লেখ্য, বরিশাল-৫ সদর আসনে নির্বাচনী সহিংসতায় মহিলাসহ নৌকা ও ট্রাকের বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন।অপরদিকে, নির্বাচন পরবর্তী সহিংসতায় বাকেরগঞ্জ থেকে ভর্তি হয়েছেন দুইজন।

প্রিন্ট করুন