Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৮, ২০২৪ , ১১:৩৮ পূর্বাহ্ণ

ফরিদপুর-১ আসনে এমপি নির্বাচিত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন প্রাথীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে নৌকা প্রতীক নিয়ে বেসরকারী ফলাফলের ভিত্তিতে তিনি নির্বাচিত হন।

এ আসনের ১৯৬ টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৯৮১ জন। ২ লাখ ৩৭ হাজার ৫১৫জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩৪৮২ টি ভোট বাতিল করা হয়। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৯.৬৯ শতাংশ। এতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ১ লাখ ২৩ হাজার ৩৩১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলন পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।

 

প্রিন্ট করুন