Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৭, ২০২৪ , ৪:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ বিকেলে এ সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে তার প্রার্থিতা বাতিল করা হয়।

রোববার (৭ জানুয়ারি) বিকেল চারটায় নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের জানান, ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তার প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এদিকে পুলিশের এক কর্মকর্তাকে নৌকার প্রার্থী মোস্তাফিজুরের ধমকানোর একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে ধমকাচ্ছেন মোস্তাফিজুর রহমান।

 

প্রিন্ট করুন