Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৭, ২০২৪ , ৩:৩৭ অপরাহ্ণ

ভোটকেন্দ্র পরিদর্শনে ভারতীয় পর্যবেক্ষক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : যশোর-১ শার্শা আসনের গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন নির্বাচন পর্যবেক্ষক ও ইন্ডিয়ান ইলেকশন কমিশনের পিন্সিপাল সেক্রেটারি মোঃ ওমর।

সকালে ভোট গ্রহণ শুরুর পর সকাল ১০টার সময় তিনি শার্শা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে উপজেলার বিভিন্ন কেন্দ্রের সুষ্ঠু ভোট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এসময় তার সাথে নাভারন সার্কেলের এএসপি আল নাহিয়ান ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন