Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৭, ২০২৪ , ৯:৫৩ পূর্বাহ্ণ

ভোটগ্রহণ শুরু হওয়ায় ভালো লাগছে : সিইসি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর শান্তিনগরে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ভোটদান শেষে ভোটের স্বচ্ছতা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

এ সময় সিইসি সাংবাদিকদের বলেন, আজ ভোটগ্রহণ শুরু হওয়ায় ভালো লাগছে। আমি আমার ভোট প্রদান করেছি। আপনাদের (সাংবাদিকদের) অনুরোধ করবো আপনারা যেন ভোটের স্বচ্ছতা তুলে ধরেন। এতে ভোট নিয়ে কারও কোনো অনাস্থা থাকলে সেটা কেটে যাবে।

সহিংসতার আশঙ্কায় ভোটার উপস্থিতি কম কি না জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমার কাজ ভোট আয়োজন করা। কে আসবেন, কে আসবেন না, সেটা বলতে পারবো না। আমি এসে আমার ভোটটা দিলাম। শুধু এতটুকুই জানি। সহিংসতার বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’

এর আগে সকাল ৮টায় উৎসবের আমেজে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর পরই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

প্রিন্ট করুন