Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৬, ২০২৪ , ৬:৩৪ অপরাহ্ণ

ট্রেনের ধাক্কায় নিহত ১

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুড়াতলি এলাকায় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এক ব্যক্তি রেললাইন দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন