Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৬, ২০২৪ , ১১:৫২ পূর্বাহ্ণ

বাস আগুন চালক-হেলপার আহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদপুরে পার্কিংয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জানুয়ারি) ভোরে চাঁদপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী আনন্দ পরিবহনের পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, ভোরের দিকে বাসের ভিতরে আগুন দেখতে পান তারা। কিছুক্ষণের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পরে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর ফায়ার সার্ভিস ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ছানোয়ার হোসেন জানান, পার্কিংয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনাস্থলে গিয়ে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রিন্ট করুন