Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৬, ২০২৪ , ১১:৪০ পূর্বাহ্ণ

চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মেহেরপুর গাংনী উপজেলার চাদপুর-শালদহ উত্তর মাঠের পাকা সড়কের উপর থেকে কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো ৪টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল সাতটার দিকে স্থানীয় লোকজনের খবরের প্রেক্ষিতে গাংনী পুলিশের একটি দল সেগুলো উদ্ধার করে।

হেমায়েতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাগরি হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে বোমা সাদৃশ্য বস্তুটি চারটি পড়ে থাকার বিষয়ে জানতে পারি। পাকা সড়কের উপরে দুটি কলাগাছ কেটে ফেলে রাখা হয়। এর পাশে দুটি এবং পাকা সড়কের পাশে আরও দুটি বোমা সাদৃশ্য বস্তু পড়ে ছিল। বিষয়টি অবগত করা হলে গাংনী থানা পুলিশের একটি টিম গিয়ে তা উদ্ধার করে।

 

প্রিন্ট করুন