Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৬, ২০২৪ , ১১:৩৪ পূর্বাহ্ণ

নাশকতার সময় গ্রেপ্তার ২

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে নাশকতার সময় ২ জন গ্রেপ্তার হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার রেলগেট বাইপাশে রাজশাহী -চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নাশকতার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার ভগবন্তপুর গ্রামের মনজুর রহমানের ছেলে রাসেল ইসলাম ও মহিশালবাড়ী গ্রামের ইসরাফিল হকের ছেলে সামজিদ হাসান। এরা বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী থানাধীন বাইপাস মোড়ে বিএনপি- জামায়াতের ডাকা হরতাল সফল করার লক্ষ্যে বিএনপির জামাতের নেতা কর্মীরা আকস্মিক ঝটিকা মিছিল বের করে একটি গাড়ির গ্লাস ভাঙচুর করে পালানোর সময় স্থানীয় আওয়ামী লীগের লোকজন কর্তৃক আটক হয়।

 

প্রিন্ট করুন