Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৬, ২০২৪ , ১১:০০ পূর্বাহ্ণ

যেসব চলবে না ট্রেন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বেনাপোল এক্সপ্রেসসহ বিভিন্ন রুটের ২২টি ট্রেন শনিবার থেকে না চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (৬ জানুয়ারি) রাত পৌনে একটায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপকের ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করেছেন।

পোস্টে বলা হয়, সম্মানিত যাত্রী সাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ৬-৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া মহানন্দা (আপ/ডাউন), রকেট (আপ/ডাউন), পদ্মরাগ (২১/২২), রংপুর শাটল (৯৭/৯৮), ঢাকা কমিউটার (৯৯), রাজশাহী কমিউটার (৫/৬) এবং বগুড়া কমিউটার (৫/৬) ট্রেন চলাচল আগামী ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।

এছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) ৬ জানুয়ারি (আংশিক) ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।

 

প্রিন্ট করুন