Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৫, ২০২৪ , ১২:০৬ অপরাহ্ণ

যুবাদের স্বপ্ন পূরণ করলেন তামিম

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : প্রধান কোচের সঙ্গে সম্পর্কের অবনতি, রহস্যময় ইনজুরিসহ একাধিক ইস্যুতে ২২ গজে দেখা মিলছে না দেশসেরা ওপেনার তামিম ইকবালের। এমনকি তামিমের আবদারে তাকে ছাড়াই নতুন কেন্দ্রীয় চুক্তিও চূড়ান্ত হচ্ছে। দীর্ঘদিন ব্যাট হাতে ক্রিকেটাঙ্গন না মাতালেও ঠিকই ক্রিকেটের সঙ্গে আছেন চট্টগ্রামের এই ক্রিকেটার।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চলাকালে তামিমের থেকে ব্যাট কিনতে চেয়েছিলেন টাইগার যুবারা। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নদের। অনূর্ধ্ব-১৯ দলের সব সদস্যের জন্যই ব্যাটের ব্যবস্থা করেছেন তামিম।

ব্যাট কিনতে যুবাদের হয়ে তামিমের সঙ্গে যোগাযোগ করেছিলেন হান্নান সরকার। সে সময়ে তামিমের কাছে ৪টা ব্যাট চেয়েছিলেন যুব দলের এই প্রধান নির্বাচক। তবে বিসিবির সঙ্গে আলাপ করে পুরো ১৫ জনের জন্যই ব্যাট কেনার ব্যবস্থা করেন তামিম।

বিসিবি বস নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরির সঙ্গে কথা বলে টাকার ব্যবস্থা করেন এই ওপেনার। এরপর পাকিস্তানি কোম্পানি ‘সিএ’কে ব্যাটের অর্ডার দেন তিনি।

হান্নানের ভাষ্যমতে, এশিয়া কাপ চলাকালীন সময়ে স্বাভাবিকভাবে ভালো ব্যাটের জন্য খেলোয়াড়রা বলেছিল। টাকা থাকলেও অনেক সময় ভালো ব্যাট আনা কঠিন হয়। তো তখন আমি তামিমকে বলেছিলাম, ফোন করছিলাম ব্যাটের জন্য। তাকে ৪টা ব্যাটের কথা বলেছিলাম যে ৪ জন ব্যাটারকে গিফট করব। পরে ও (তামিম) পাপন ভাইয়ের সঙ্গে কথা বলে আমাকে ফোন করে পরের দিন বলে ৪টা ব্যাট কাকে না কাকে দেবেন, ১৫ জনকে ১৫টা ব্যাট দেবো।

শুক্রবার (৫ জানুয়ারি) বিপিএলের জন্য অনুশীলন করবেন তামিম। একই জায়গায় স্কিল ট্রেনিং করবেন টাইগার যুবারা। সেখানেই তাদের হাতে ব্যাটগুলো দিয়ে দিতে পারেন তামিম।

হান্নানের ভাষ্যমতে, তামিম আজ আসবে মিরপুরে, ও (তামিম) বিশেষ অর্ডার করে নিয়ে আসছে। দুবাইতে রিসিভ করে সে নিজেই নিয়ে এসেছে।

প্রিন্ট করুন