আলীকদমে অসহায় প্রতিবন্ধীদের শীতকম্বল/ খাবার বিতরণ করলেন : সেনাজোন কমান্ডার | Daily AjKaler Kontho

আলীকদমে অসহায় প্রতিবন্ধীদের শীতকম্বল/ খাবার বিতরণ করলেন : সেনাজোন কমান্ডার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৪, ২:৩৫ অপরাহ্ন
আলীকদমে অসহায় প্রতিবন্ধীদের শীতকম্বল/ খাবার বিতরণ করলেন : সেনাজোন কমান্ডার

মোঃ জয়নাল আবেদীন বান্দরবান : বান্দরবানের আলীকদম সেনাজোন ৩১বীর কর্তৃক পার্বত্য চট্রগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ৪ জানুয়ারি বৃহস্পতিবার সাড়ে বারোটার দিকে বান্দরবান রিজিয়নের অধিনস্থ আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জোন ক্যান্টিন সংলগ্ন হল রুমের সামনে বর্তমান শীত উপলক্ষ্যে উপজেলার দরিদ্র ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতকম্বল এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি। উক্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এসময় জোন কমান্ডার বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে সেনাজোনের আওতাধীন ক্যাম্পসমূহের দুর্গম পাহাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীত কম্বল এবং দুঃস্থদের মাঝে চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্য চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সেই সাথে সকল ক্যাম্প গুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ চলমান থাকবে বলে তিনি জানান।