Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৪, ২০২৪ , ১:৩০ অপরাহ্ণ

বোরো ধানের আবাদ শুরু হয়েছে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আজমিরীগঞ্জে উপজেলার বিভিন্ন হাওরে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে কৃষকরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিনে গিয়ে দেখাযায়, এখন জমি তৈরী, হালচাষ ও বীজতলা থেকে চারাগাছ উঠানো শেষে পুরুদমে রোপনের কাজ করা হচ্ছে।

কৃষকরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে আবাদে তেমন সমস্যা হবে না।

ভোরের আলো ফোটার পরই কৃষকরা কোমর বেঁধে কাঁধে মই ও কোদাল নিয়ে ফসলের মাঠে যাচ্ছেন। বীজতলা থেকে চারা উত্তোলনের কাজ করছে নারীরা।

আজমিরীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে এ

উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৬২৩ হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এদিখে কৃষকদের সাথে আলাপকালে তারা জানান, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। রোপা আমনে আশানুরূপ ফলন না পাওয়ায় হাতে টাকাও নেই এজন্য বিভিন্ন এনজিও এবং স্থানীয় মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হচ্ছে।

আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ বলেন, গতকয়েকদিন পুর্বে আনুষ্ঠানিকভাবে বোরোধান রোপণ শুরু হয়েছে। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবার।

প্রিন্ট করুন