Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৪, ২০২৪ , ১২:৩৫ অপরাহ্ণ

অবতরণ না করেই ফিরে গেল ১৩ বিমান

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ১৩টি ফ্লাইট।

বুধবার দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে অন্য বিমানবন্দরে অবতরণ করে।

কলকাতায় যাওয়া ৬টি ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজ, ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ার, কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়া, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া এবং চীনের গুয়াংজু ও কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, সকাল পৌনে ১০টার দিকে ডাইভার্ট ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে শুরু করেছে।

প্রিন্ট করুন