আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন ও সমাবেশকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কঠোর নিরাপত্তাবলয়ে আবৃত করা হয়েছে পুরো শহর। প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে আসছেন আওয়ামী লীগ সভানেত্রী।
বৃহস্পতিবার (৪ জানুয়রি) দুপুর আড়াইটায় শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। এর মাধ্যমে শেষ হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণা সমাবেশ।
নিরাপত্তার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল গণমাধ্যমকে বলেন, সমাবেশস্থল ও প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার পথে নিয়োজিত থাকবেন তিন হাজার পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ।