
আজকালের কন্ঠ ডেস্ক : পঞ্চগড়ে হাড় কাঁপানো শীত অব্যাহত রয়েছে। ফলে খেটে খাওয়া সাধারণ মানুষের দূর্ভোগ বেড়েছে। শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। কনকনে শীতে থমকে গেছে জনজীবন। দৈনন্দিন আয় কমে গেছে শ্রমজীবী মানুষের।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) ১৭ দশমিক ২ থেকে বেড়ে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কিন্তু সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা। রাতভর বৃষ্টির মতো ঝরে কুয়াশা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে বলেন, ১০ ডিগ্রির নিচের তাপমাত্রাকে শৈত্যপ্রবাহ বলি। তবে এই তাপমাত্রার স্থায়িত্বকাল অন্তত তিনদিন না থাকলে শৈত্যপ্রবাহ বলা যাবে না।
আপনার মতামত লিখুন :