Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৯, ২০২০ , ২:৪৪ অপরাহ্ণ

একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত, আক্রান্ত ৩১৭১, মৃত্যু ৪৫

লেখকঃ আজকালের কণ্ঠ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ১৭১ জনকে শনাক্ত করা হয়েছে। যা একদিনের আক্রান্তের পরিসংখ্যানে সর্বোচ্চ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭১ হাজার ৬৭৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৪২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৯৭৫ জন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৯৮০। এছাড়া আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ১০ হাজার ৯৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন।

প্রিন্ট করুন