Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩, ২০২৪ , ৭:১৬ অপরাহ্ণ

স্বতন্ত্র প্রার্থী সামশুলকে অর্থদন্ড

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : প্রচারনায় নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের দায়ে পটিয়ার সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বিকেল তিনটার দিকে পটিয়া পৌর সদরের গোবিন্দরখীল এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারনায় সড়কে যানযট সৃষ্টি করে যানচলাচলে বাঁধা প্রদান করায় সামশুল হক চৌধুরীকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী পটিয়ার গোবিন্দরখীল এলাকায় সড়কে যানযট সৃষ্টি করে বিঘ্ন ঘটায় তাকে অর্থ দন্ড করা হয়েছে।

এসময় আমরা সাথে সাথে গিয়ে তা বন্ধ করে দিয়েছি। যেহেতু নির্বাচনী বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে সড়ক মহাসড়কে কোন ধরনের বাঁধা সৃষ্টি করে প্রচার প্রচারনা করা যাবে না।

 

প্রিন্ট করুন